• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

দিনাজপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রস্তুতি সভা

দিনাজপুর প্রতিনিধি: “নিরাপদ প্রাণীজ ও আমিষের প্রতিশ্রুতি-সুস্থ্য সবল মেধাবী জাতি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশে প্রথমবারের মতো প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উদযাপিত হতে যাচ্ছে। আগামী ২৩ থেকে ২৭ ফেব্রুয়ারী পর্যন্ত এই সপ্তাহ পালিত হবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারী কেন্দ্রীয়ভাবে এবং ২৫-২৭ ফেব্রুয়ারী জেলা উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সপ্তাহটি পালন করা হবে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৪ ফ্রেব্রুয়ারী) সকালে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিনুর আলমের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশিকা আকবর তৃষা, জেলা ভেটেরিনারী সার্জন ডা. মো. আব্দুল জলিল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমেদ কুমার, সাপ্তাহিক কৃষি ও আমিষ’র সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, ডেইরী ক্যাসেল ও পাবনা সুইট’র সত্ত্বাধিকারী শ্যামল কুমার ঘোষ, তুহিন ডেইরীর সত্ত্বাধিকারী তুহিন আকতার, হাঁস হেচারী খামারী মোঃ বাদশা প্রমুখ।
সভায় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারী সকাল ১০টায় উপজেলা প্রাণি সম্পদ কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হবে। র‌্যালি শেসে উপজেলা পরিষদ মিলনায়তনে জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে খামারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
একইদিন বিকেলে মাঝাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে গবাদি প্রাণি ও হাঁস-মুরগির টিকা দেয়া হবে। ২৬ ফেব্রুয়ারী সকালে শশরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বিকেলে স্কুল ছাত্রদের ডিম খাওয়ায় উদ্ধুদ্ধ করতে একটি চ্যারেটি স্কুলে ডিম বিতরণ কর্মসূচী পালন করা হবে।
২৭ ফেব্রুয়ারী সকালে সদরের পল্লীতে বিনামূল্যে পশু-পাখির কৃমিনাশক ঔষধ বিতরণসহ স্কুল ছাত্রদের মাঝে পুষ্টি দই বিতরণ করা হবে। বিকেলে জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় চত্ত্বরে প্রাণি সম্পদ সেবা মেলা অনুষ্ঠিত হবে। এতে জেলার কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। মেলায় দুধ খাওয়া উদ্বুদ্ধ করতে আগতদের এক গ্লাস করে গরম দুধ খাওয়ানো হবে। সভায় প্রাণি সম্পদ কর্মকর্তাগণ সপ্তাহটি সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ