সিসি নিউজ: শতাধিক পথ শিশুদের বিরিয়ানী খাওয়াই দিয়ে ব্যতিক্রম ভালবাসা দিবস উদযাপন করলো ফেইসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘আমাদের প্রিয় সৈয়দপুর’। হোক পথ শিশু, ওরাও তো মানুষ। আজ যেখানে ভালবাসা দিবস উপলক্ষে সবাই আনন্দ ফুর্তিতে ব্যস্ত সেখানে এই শিশুরা কেন বঞ্চিত থাকবে? ঠিক এই অনুভূতি নিয়ে ১৪ ফেব্রুয়ারী হউক পথ শিশুদের জন্য ভালবাসা স্লোগানকে সামনে রেখে দুপুর ৩.০০ ঘটিকায় স্থানীয় গোলাহাটে বিভিন্ন এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বিরিয়ানীর প্যাকেট তুলে দিই ‘আমাদের প্রিয় সৈয়দপুর” স্বেচ্ছাসেবী কর্মীরা।
মঙ্গলবার দুপুরে শতাধিক পথ শিশুদের নিয়ে গোলাহাটের ঈদগাহ্ মাঠে একত্রিত করে স্বেচ্ছাসেবী এই তরুণরা। কয়েক ঘন্টাব্যাপী চলে গল্প বলা, কবিতা আবৃত্তি, ভাষা জ্ঞান এর আসর। এতে অংশগ্রহন করে শিশুরাই। এপিএস সদস্য বিমল চন্দ্র রায় এর উপস্থপনায় এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিম, সাধারণ সম্পাদক নওশাদ আনসারী, ত্রানবিষয়ক সম্পাদক গোলাজার হোসেন, সাংগঠনিক সম্পাদক মিথুন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম, অর্থসম্পাদক সাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জুনায়েদ, এডিটর আরিফ রনি, সোহেল, ফয়সাল, জীবন, কামাল, ইমরান প্রমুখ। পরে তাদের জন্য ব্যবস্থা করা হয় উন্নতমানের খাবার।
এপিএস সাধারণ সম্পাদক নওশাদ আনসারী জানান, ভালবাসা দিবস কি, অসহায়দের জন্য ভালবাসা আসল এই মর্মটাই সকলের কাছে ধরতেই ব্যতিক্রম এই আয়োজন আমাদের। আমরা ৫০ টাকার গোলাপ খরিদ না করে সে টাকা দিয়ে অসহায়দের খাবারের ব্যবস্থা করেছি। সদস্যরা নিজেদের পকেট খরচ বাঁচিয়ে এসব ব্যবস্থা করেছে।
মিথুন,আরিফ,সাজু,আলমগীর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা জানান, ‘স্বপ্ন ছিল অসহায়দের পাশে দাঁড়িয়ে প্রকৃত ভালবাসার বহিঃপ্রকাশ সবার মাঝে তুলে ধরার। কিছুটা হলেও সমাজকে আমরা এই বার্তা দিতে পেরেছি। অসহায়দের পাশে থাকার এই চেষ্টা এই স্বেচ্ছাশ্রম অব্যাহত থাকবে আমাদের।