• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন |

চিলমারী উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবধর্না

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রেস ক্লাব চিলমারী এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবধর্না অনুষ্ঠান অনুষ্ঠিত।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রেস ক্লাব চিলমারী’র সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মোঃ জাফর আলী। উদ্বোধক হিসাবে ছিলেন চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা মুরাদ হাসান বেগ, কুড়িগ্রাম জেলা আইনজীবি সভাপতি এ্যাডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, কমান্ডার মুক্তিযোদ্ধা সংসদ চিলমারী আলহাজ্ব এ.এস.এম নজরুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইজীবি এ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম, অফিসার ইনচার্জ চিলমারী মডেল থানা কৃষ্ণ কুমার সরকার, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, জেলা পরিষদ মহিলা সংরক্ষিত-১১ এর সদস্য রেনু বেগম, থানাহাট ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন। বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, চিলমারী প্রেস ক্লাব সভাপতি নজরুল ইসলাম সাবু, দৈনিক আমাদের সময় স্টাফ রিপোটার রেজাউল করিম প্লাবন প্রমুখ। আলোচনা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, বীর বিক্রম শওকত আলী সরকার, জেলা পরিষদ সদস্য, ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ, এ্যাডভোকেট, লেখক, সাহিত্যিক, সাংবাদিকসহ বিভিন্ন অতিথিবৃন্দদের সংবর্ধনা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ