• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ট্রেড ইউনিয়ন না থাকায় অধিকারবঞ্চিত পাবনা পবিসের শ্রমিকরা

সিসি ডেস্ক: কোনো ট্রেড ইউনিয়ন না থাকায় পল্লী বিদ্যুত্ সমিতির (পবিস) শ্রমিক-কর্মচারীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন প্রস্তাবিত ট্রেড ইউনিয়নের নেতারা। গত সোমবার গণমাধ্যমে পাঠানো এক চিঠিতে এ অভিযোগ করেন নেতারা।

চিঠিতে বলা হয়, শ্রম আদালত থেকে শ্রমিক হিসেবে স্বীকৃতি ও ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের আদেশ পেলেও পল্লী বিদ্যুত্ সমিতি অনুমতি না দেয়ায় তা রেজিস্ট্রেশন করা যাচ্ছে না।

প্রস্তাবিত ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, ২০১৩ সালের ২১ জুন পল্লী বিদ্যুত্ সমিতির কর্মচারীরা ‘পল্লী বিদ্যুত্ শ্রমিক কর্মচারী লীগ’ নামে একটি ইউনিয়ন গঠন করেন। ওই বছরের ১০ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর বিধি মোতাবেক শ্রম পরিচালক বরাবর ‘পল্লী বিদ্যুত্ শ্রমিক কর্মচারী লীগ’ নামে ইউনিয়নের রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫ ডিসেম্বর এক চিঠিতে রেজিস্ট্রেশনের আবেদনপত্রটি বিবেচনা করা গেল না মর্মে আবেদনকারীদের অবহিত করে। ফলে পবিসের কর্মচারীদের প্রস্তাবিত ইউনিয়নের সভাপতি মো. এনামুল হক ও সাধারণ সম্পাদক সোহেল রানা ইউনিয়নের রেজিস্ট্রেশনের জন্য ২০১৩ সালের ১৫ ডিসেম্বর শ্রম আদালতে একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ১৬ নভেম্বর আদালত পবিসের কর্মচারীদের শ্রমিক উল্লেখ করে ৩০ দিনের মধ্যে ‘পল্লী বিদ্যুত্ শ্রমিক কর্মচারী লীগ’-এর রেজিস্ট্রেশন প্রদানের জন্য শ্রম পরিচালককে নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশটি এখন পর্যন্ত কার্যকর হয়নি।

উৎস: বণিক বার্তা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ