সিসি নিউজ: গৃহবধু আশা সিংহানিংয়ার হত্যাকারি স্বামী রাকেশ সিংহানিয়া বাবলীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৩টায় গৃহবধু আশা সিংহানিয়া মৃত দেহ ময়নাতদন্ত শেষে সৈয়দপুর শহরের তুলশিরাম সড়কের নিজ বাসভবনে নিয়ে আসার পর বগুড়া দুপচাচিয়া থেকে আসা মূতের আত্মিয় স্বজন এই মানববন্ধন আয়োজন করে। মানববন্ধন থেকে তার পরিবারের লোকজন হত্যাকারি রাকেশ সিংহানিয়ার ফাঁসির দাবি জানায়।
নিহতের পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বগুড়ার দুপঁচাচিয়া উপজেলার তালোড়া পৌর এলাকার স্বগীয় গোপাল প্রসাদ আগওয়ালার মেয়ে আশা সিংহানিয়া। সৈয়দপুর শহরে শহীদ তুলশীরাম সড়কের (দিনাজপুর রোড) বাসিন্দা মাড়োয়ারী সজন সিংহানিয়ার ছেলে রাকেশ সিংহানিয়া বাবলী’র সঙ্গে তাঁর বিয়ে হয় গত ২০০৪ সালে। মঙ্গলবার স্বামী রাকেশ সিংহানিয়া শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে। এ হত্যার সঙ্গে জড়িত ঘটনায় স্বামী রাকেশ সিংহানিয়া বাবলীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দিনই মৃতার ভাই দিলীপ কুমার আগরওয়ালা সৈয়দপুর থানায় উপস্থিত হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।