• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

নীলফামারীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী মিনি ইজতেমা

নীলফামারী প্রতিনিধি: আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে নীলফামারীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী তাবলিক জামাতের মিনি ইজতেমা। এই ইজতেমার আয়োজন করা হয়েছে জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়নের নগর দারোয়ানী টেক্সটাইল মিল মাঠে। আগামী শনিবার সকাল ১১টায় আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ওই ইজতেমা। জানা যায়, ৫ টি দেশের ১২০ জন অতিথি অংশ নিয়েছেন। এ ইজতিমায় উপস্থিত রয়েছেন,এ ছাড়া বিদেশী ইসলামিক চিন্তাবিদসহ ঢাকা কাকরাইল মসজিদের মুরুব্বীগন উপস্থিত রয়েছেন। এতে, আলেমরা দিনের দাওয়াত, ধর্ম ও আখিরাত নিয়ে মুল্যবান বয়ান দিচ্ছেন। দেশী, বিদেশী মুসলি¬দের সুবিধার্থে এসব বয়ান কয়েকটি ভাষায় তর্জমা করাও হচ্ছে। ইজতেমার আয়োজক কমিটির সদস্য আলহাজ্ব রকিবুল আলম চৌধুরী বলেন, সৌদিআরব, সুদান, ইন্দোনেশিয়া, কাতার, মালয়েশিয়াসহ ৫টি দেশের বিদেশী মেহমান সহ লক্ষাধীক মুসলি¬ ইজতেমায় অংশ নিয়েছে। ইজতেমার চত্বর ঘুরে দেখা যায় স্বাস্থ্য সেবার জন্য নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগের ১০টি মেডিকেল টিম রয়েছে। সেখানে বিনামুলে ওষুধ সরবারহসহ সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার জানান, সকল প্রকার নিরাপত্তা ব্যাবস্থাায় ইজতেমা মাঠসহ পুরো এলাকায় পুলিশ ও নীলফামারী র‌্যাব-১৩ সিপিসি-২ দায়িত্ব পালন করছে। নীলফামারী পুলিশ সুপার জাকির হোসেন খাঁন বলেন ইজতেমা এলাকার পাশেই দারোয়ানী সুতাকল ও উত্তরা ইপিজেড। এই তিনদিন ইজতেমার মুসলি¬ ও সাধারন পথচারীর চলাচলের কারনে সড়কে ভারী যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। নীলফামারী জেলা প্রশাসক  জাকীর হোসেন  বলেন, সফলভাবে ইজতেমা সম্পন্ন করার জন্য পানি, বিদ্যুৎ, জনস্বাস্থ্য ও ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ পিডিবি সজাগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ