• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

ডোমারে পিডিবি’র ট্রান্সফরমার নিয়ে সংযোগ বানিজ্যের অভিযোগ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পিডিবি’র পুড়ে যাওয়া একটি ট্রান্সফরমার বসানোকে কেন্দ্র করে চলছে সংযোগ বানিজ্য। এ নিয়ে সংঘর্ষ ও মামলা মোকদ্দমার ঘটনাও ঘটেছে। যেন বিষয়টি দেখার কেউ নেই।

জানা যায়, জেলার ডোমার উপজেলার দক্ষিন চান্দখানা গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ১০০ কেভি’র একটি ট্রান্সফরমার ছিল। প্রথমদিকে এ বিদ্যুৎ সংযোগ নেয়ার সময় এলাকাবাসী স্থানীয়ভাবে একটি সমিতি গঠন করে ও সমিতির নামে সভাপতি ও কোষাধাক্ষের কাছে কিছু টাকা সঞ্চয় করে। এ জমানো টাকা দিয়ে তারা বিভিন্ন সময় তাদের বিদ্যুৎ সরবরাহ লাইনে ব্যায় করে থাকেন। ওই ১০০ কেভি’র ট্রান্সফরমার টি গত ১৯ জানুয়ারী বিকল হয়ে যায়। বিকল ট্রান্সফরমার মেরামত করার জন্য সমিতির পক্ষ হতে এলাকাবাসী জনৈক আব্দুল কাদেরকে অফিসের সাথে যোগাযোগ করে মেরামতের দায়িত্ব দেয়। এদিকে ডোমার আবাসিক বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্র হতে ট্রান্সফরমারটি পরিবর্তন করে ০১লা ফেব্রয়ারী একটি নতুন ট্রান্সফরমার বসানো হয়। এদিকে ট্রান্সফরমার বিকল হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও ট্রান্সফরমার সচল না হওয়ায় ওই গ্রামের কামিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, মৃত জহির উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য বেলাল হোসেন, মৃত ইব্রাহিমের ছেলে আলতাফ হোসেন, মৃত নজির উদ্দিনের ছেলে গোলাম রব্বানী ও মৃত মমিন উদ্দিনের ছেলে তোফাজ্জল হোসেন গত ২৯ জানুয়ারী আব্দুল কাদেরকে আটক করে মারধর করে। এ ঘটনায় আব্দুল কাদের বাদী হয়ে উল্লেখিত ৫ জনকে আসামী করে ডোমার থানায় ৬ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করে। মামলার তদন্তে পুলিশ ঘটনার সত্যতা পায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ অবস্থায় নিরুপায় হয়ে মামলা হতে বাচতে মামলার ঘটনায় উল্লেখিত ব্যাক্তিরা আব্দুল কাদেরের বিরুদ্ধে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর সমিতির অর্থ লোপাটের একটি অভিযোগ দায়ের করে। নুতন করে ২০০ কেভি’র এই ট্রান্সফরমার বসানোর পর এলাকার বিভিন্ন জনকে বিদ্যুৎ সংযোগ দিয়ে ওই এলাকার একাধিক সুবিধাভোগী ব্যাক্তি বিভিন্ন জনের কাছে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত আদায় করে কয়েক লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। টাকাগুলো কার কাছে রয়েছে তাও কেউ সঠিক ভাবে কেউ বলছে না।

এ ব্যাপারে সাবেক কোষাধ্যাক্ষ পরেশ চন্দ্র রায় জানান, পুর্বের কমিটি হতে দায়িত্ব ছেড়ে দেয়ার পর মাত্র ৭ হাজার টাকা আব্দুল কাদেরের নিকট হস্তান্তর করেছি।

এ ব্যাপারে বর্তমান কমিটির সভাপতি একরামুল হক জানান, আমাকে সভাপতি বানানো হয়েছে তবে আমার কাছে কোন টাকা নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ