• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

দিনাজপুরে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের রাজবাটী বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী সপ্তম তাফসিরুল কুরআন মাহফিল শুক্রবার রাত ১২টায় সমাপ্ত হয়েছে।
১৬ ও ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতি ও শুক্রবার রাজবাটী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তাফসিরুল কুরআন মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন জাতীয় মুফাসসির পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও নীলফামারী ডিমলা জনতা ডিগ্রি কলেজের প্রভাষক মাওঃ মজিবুর রহমান, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুফাসসির পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট আলেমে দ্বীন ও সদর উপজেলা জামে মসজিদের খতিব মাওঃ মো. জফির উদ্দীন, তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন ও দিনাজপুর শহরের লালবাগ ২নং আহলে হাদিস জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মো. আতিকুর রহমান বর্ধমানী।
দ্বিতীয় দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন জাতীয় শরিয়া কাউন্সিলের সদস্য ও বেতার-টিভির আলোচক আল্লামা খাজা মঈনুদ্দীন সিদ্দিকী, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কুরআন ও জাতীয় মুফাসসির পরিষদের সদস্য হাফিজ মাওঃ মো. এরশাদুল বারী আশেকী।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. ইদ্রিস আলী চৌধুরীর সভাপতিত্বে দুই দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম। তাফসিরুল কুরআন মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মান্নান সরকার। মাহফিলের দ্বিতীয় দিন বিপুল সংখ্যক শ্রোতা অংশগ্রহণ করেন। মাহফিলে মহিলা জন্য পর্দার সহিত বসা ও প্রজেক্টরের মাধ্যমে ওয়াজ শোনার সুব্যবস্থা করা হয়। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ’র সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ