দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমী আয়োজনে মহান ভাষা দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষে শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ ফেব্রুয়ারী) জেলা শিল্পকলা একাডেমীর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিশু শিক্ষাথী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় কেজি থেকে ৩য় শ্রেণী পর্যন্ত “ক”বিভাগ, ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত “খ” বিভাগ এবং ৭ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত “গ” বিভাগসহ তিনটি বিভাগে এই চিত্রাংকন প্রতিযোগিতায় দেড়-শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ।
শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মো. আসফ-উদ-দৌলা জানান, শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম স্থান অর্জনকারীর অংকিত চিত্রকর্ম বাংলাদেশ শিল্পকলা একাডেমী ঢাকায় প্রেরন করা হবে। ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী শিল্পীদের মাঝে স্থানীয়ভাবে সনদপত্র বিতরণ ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। রোববার অংশগ্রহণকারী শিশুদের চিত্রকর্মগুলোর স্থান নির্ধারনী ও ফলাফল ঘোষনা করবেন বিচারকরা।