সড়কসিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
শনিবার বিকেল পৌনে চারটায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহা সংযোগসড়কে কাওয়াকন্দ উপজেলার কোনাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে পাবনাগামী নাইটস্টার পরিবহন এবং উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। ঘটনাস্থলেই চারজন নিহত হন।
নিহতদের দুজন বাস ও ও ট্রাকের চালক। বাকিদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।