• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত সেই শিশুর নাম প্রান্ত (৫)। প্রান্ত একই এলাকার প্রদীপ কুমারের ছেলে। সে আব্দুল হাই স্কুলের প্লে গ্রুপের ছাত্র।

রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামের পাশে আদর্শপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রান্ত স্কুল থেকে বেলা ১২টার দিকে বাড়ি ফিরছিল। পথে স্টেডিয়াম এলাকায় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এই ধাক্কার ফলে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা প্রান্তকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ