• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

সৈয়দপুরে ভাতিজাদের পিটুনিতে আহত চাচার মৃত্যু

সিসি নিউজ: ভাতিজাদের পিটুনিতে আহত চাচা শমসের আলী (৬৫) চিকিৎসাধীন অবস্থায় নীলফামারীর সৈয়দপুর হাসপাতালে মারা গেছে। আজ রবিবার সকালে তার মৃত্যু হয়।
সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামে বাড়ির ল্যাট্ট্রিনের ময়লা পরিস্কার করাকে কেন্দ্র করে চাচা শমসের আলীর সঙ্গে ভাতিজা হায়দার আলী, কালাম, শাকিল ও সালামের কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে চাচা শমসের আলী গুরুতর আহত হন।  তাকে সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ভর্তি করার তিন দিনের মাথায় আজ রবিবার হাসপাতালে মারা যায়।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ