• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

হাতিখানা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন

সিসি নিউজ: নীলফামারী সৈয়দপুরের কেন্দ্রীয় কবরস্থান হাতিখানা কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার কবরস্থান মাঠে হাতিখানা কবরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, শামীম চৌধুরী, মহিলা সদস্য ইসরাত জাহান পল্লবী।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাতিখানা কবরস্থানে প্রধান উপদেষ্টা ও পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার। এছাড়া বক্তব্য রাখেন দারুউলুম মাদ্রাসার মহাপরিচালক হারুন রেয়াজী, সাবেক পৌর মেয়র বখতিয়ার কবির, আলহাজ্ব জুবায়ের, নির্মাণ কমিটির আহবায়ক আলতাফ হোসেন, পৌর কাউন্সিলর শাহীন আকতার, আজগার আলীসহ সৈয়দপুরের বিশিষ্ট্য ব্যবসায়ীগন্। আলোচনা সভা শেষে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। উদ্বোধনের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সৈয়দপুরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ সকল শ্রেণীর কয়েকশতাধিক লোক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ