• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন |

হাবিপ্রবিতে ১০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

দিনাজপুর প্রতিনিধি: শনিবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ডিজিটাল ল্যাবরেটরিতে স্টাটিসটিক্যাল এনালাইসিস ট্রেনিং প্রোগ্রাম উপর ২৪ জন শিক্ষকদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশ্বব্যাংকের অর্থায়নে এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’র উচ্চ শিক্ষার মানউন্নয়ন বিষয়ক প্রকল্প’র (হেকেপ) উপ-প্রকল্প (সিপি ৩৩১৯) এর অধীনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
হেকেপ’র উপ-প্রকল্প (সিপি ৩৩১৯) এর সাব-প্রজেক্ট ম্যানেজার এবং পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. বলরাম রায় এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি রসায়ন বিভাগগের প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, ফসল শারীরতত্ত্ব ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আবু হাসান এবং রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সকলের প্রশিক্ষণ প্রয়োজন। শিক্ষকদের গবেষণা ও পাঠদানের সুবিধার্থে প্রশিক্ষণটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ