• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলার উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বাণিজ্য মেলা ভবিষ্যৎ সম্ভবনা ও অর্থনীতির কথা বলে উল্লেখ করে বলেছেন, মেলাকে শুধু বিনোদন আর আনন্দ-উৎসবের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ-বিদেশে তথা আন্তজার্তিকভাবে দেশীয় পণ্যের চাহিদা বাড়াতে বাণিজ্য মেলা প্রয়োজনিয়তা সৃষ্টি করতে হবে। দিনাজপুরের কাঠারী ভোগ চাল ও চিড়া, সুগন্ধী আতব চাল, পাপড় ও গিরিধারী চানাচুরের চাহিদা বিদেশে এখন প্রচুর। এই মেলা শুধু বেচাকেনা নয়, দিনাজপুরে উৎপাদিত খাদ্য শস্য দেশ-বিদেশে পরিচিতি করাতে হবে।
রোববার সন্ধ্যায় (১৯ ফেব্রুয়ারী) দিনাজপুর বড়মাঠে অনুষ্ঠিত মাসব্যাপী ১২তম শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
ইকবালুর রহিম এমপি আরো বলেন, প্রধানন্ত্রী শেখ হাসিনার নানামুখী অর্থনৈতিক পরিকল্পনায় দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। পোষাকসহ বিভিন্ন দেশীয় পণ্য বিদেশে রপ্তানী করে প্রচুর বৈদেশিক মুদ্রা উর্পাজন হওয়ায় দেশে বর্তমানে ৩২ বিলিয়ন ডলার ও ৭ দশমিক ২ রির্জাভ মজুদ রয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক চিত্র প্রদর্শনসহ সংক্ষিপ্ত প্রদর্শনীতে মাদকদ্রব্য, জঙ্গীবাদ, ইভটিচিং চিত্র প্রদর্শন করে যুব সমাজকে সঠিক পথে থাকার উৎসাহ যোগাতে হবে।
দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ রেজা হুমায়ূন চৌধুরী ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হূমায়ূন চৌধুরীর সভাপতিতে দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. সাদেক মিঞা, দিনাজপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, মেলা কমিটির আহবায়ক মো. শামীম কবীর। অনুষ্ঠানে দিনাজপুর চেম্বারের সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, মো. মোসাদ্দেক হোসেন, চেম্বারের নির্বাহী কমিটির সদস্য মো. সারোয়ার আশফাক লিয়ন, প্রতাপ কুমার সাহা পানু, রঞ্জিত বসাক, মো. আখতারুজ্জামান জুয়েল, মো. সাদেকুল ইসলাম, রাহবার কবির পিয়াল, মো. মিজানুর রহমান পাটোয়ারী, মো. শহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ  অন্যান্য অতিথি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাণিজ্য মেলায় ১০০টি স্টলসহ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সিলিফার, সাম্পান, নাগরদোলা, সুইন চেয়ার, বেবী ট্রেন, গুলার, ব্যাটারী চালিত গাড়ীর আয়োজন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ