• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

যশোর জেলা পরিষদ চেয়ারম্যানের ইন্তেকাল

যশোর: যশোর জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শাহ হাদীউজ্জামান (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজিউন)। রবিবার রাত ১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আসর নওয়াপাড়ায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পীরবাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

শাহ হাদীউজ্জামান প্রাদেশিক পরিষদ ও বাংলাদেশ জাতীয় সংসদে পাঁচ বার এমপি নির্বাচিত হন। বর্তমান সরকার প্রথম দফায় জেলা পরিষদে তাকে প্রশাসক মনোনীত করে। এবছর প্রথমবার অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ২৫ জানুয়ারি তার জেলা পরিষদ চেয়ারম্যান জীবনের অভিষেক হয়। এর মাত্র পাঁচ দিন পর ৩০ জানুয়ারি তিনি যশোরের নওয়াপাড়ার বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।

পরদিন তাকে হেলিকপ্টারে করে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় রবিবার রাতে তাকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইফ সাপোর্ট খুলে ফেলার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ