• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন |

পীরগঞ্জে পানিতে ডুবে একজনের মৃত্যু, ৪ বন্ধু হাসপাতালে

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলায় অষ্টম শ্রেনীতে পড়ুয়া ৮ বন্ধু মিলে টাঙ্গন নদীর রাবার ড্যামে গোসল করতে গিয়ে পানিতে ডুবে  ১ জন মারা গেছে। আহত ৪ বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানায়, সোমবার দুপুরে পীরগঞ্জ পাইল্ট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীতে পড়ুয়া ১৪ বছর বয়সী ৮ বন্ধু মিলে টাঙ্গন নদীর রাবার ড্যামে গোসল করতে গিয়ে ৫বন্ধু পানিতে ডুবে যায়। এ সময় এলাকাবাসী রাকিব, নাইমুল, ফারহান, ইকবাল ও রাহাত নামের ৫ বন্ধুকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর মুন্সিপাড়া মহল্লার ডিম ব্যবসায়ী বকুল এর পুত্র রাহাত-কে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন। এ ঘটনা এলাকায়  শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ