• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

কন্যাশিশু হত্যার দায়ে বাবাসহ ৫ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কন্যাশিশুকে হত্যার দায়ে বাবাসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের সবাইকে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পেশকার আব্দুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন-সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের শাহজাহান আলীর ছেলে ও নিহত শিশুর বাবা হাবিবুর রহমান হবি, তার ছোট ভাই বিশা শেখ, একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী বিলকিস বেগম, মাসুদ আলীর ছেলে আয়নাল শেখ এবং তার স্ত্রী মনোয়ারা বেগম।

মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে হাবিবুর রহমান হবি একই গ্রামের ফিরোজা বেগমকে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ লেগেই থাকতো। একপর্যায়ে ফিরোজাকে তালাক দেন হবি। এরপর তাদের মেয়ে কাকলীকে (৭) নিয়ে বাবার বাড়ি চলে যান ফিরোজা। কিন্তু কাকলী যাতে তার সম্পত্তির ওয়ারিশ না হয় সেজন্য তাকে হত্যার পরিকল্পনা করেন হবি। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় হবি তার মেয়েকে বাড়িতে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।

এ ঘটনায় মেয়েটির মা ফিরোজা বাদী হয়ে হবিসহ আটজনকে আসামি করে রায়গঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার বিকেলে এ রায় দেন আদালত।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিরাজগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ