সিসি নিউজ: নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় অটোরিক্সার দুই যাত্রী সাহেদা বেগম (৩২) ও তার শিশু পুত্র সিফাত (২) মারা গেছে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ-তারাগঞ্জ সড়কের দূরাকুটি নামক স্থানে আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে। নিহত সাহেদার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের ময়নাকুড়ি এলাকায়।
কিশোরগঞ্জ থানার এসআই শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।