• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

আল-ফারুক একাডেমীতে দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী

সিসি নিউজ: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে আল-ফারুক একাডেমী। ২১  ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রেনু। একাডেমীর প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সৈয়দপুর প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ আমিরুজ্জামান ও একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি ডাঃ সৈয়দ মাসুদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটি সহকারি প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম ও ছাইদুর রহমান। প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ