• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

লিবিয়া উপকূলে ভেসে আসলো ৮৭ অভিবাসীর মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ। তারা যারা সম্ভবত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার পথে নৌকাডুবির শিকার হয়।
বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উপকূলের কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তিরা সম্ভবত ইতালি যাবার চেষ্টায় নৌকায় উঠেছিল। আরো কিছু মৃতদেহ পাওয়া যেতে পারে আশংকা করছে কর্তৃপক্ষ। এ ধরণের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে লোক ওঠে।
মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। মৃতদেহগুলো এখন কবর দেবার জন্য ত্রিপোলিতে নিয়ে যাওয়া হবে।
গত কয়েক মাসে চোরাই পথে ইউরোপে যাবার চেষ্টায় অভিবাসীদের মৃত্যুর সংখ্যা রেকর্ড পরিমাণে পৌঁছেছে। গত বছর এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাবার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে ৫ হাজার অভিবাসীর মৃত্যু হয়। বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ