• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন |

দিনাজপুরে স্কাউটস ও রোভারদের পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচী পালন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে স্কাউটস’র ১৬০তম বিপি দিবস উপলক্ষে রামসাগর দিঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচী পালন করেছে স্কাউটসে সদস্যরা।
বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও বাংলাদেশ স্কাউটস্ উপজেলা, জেলা এবং জেলা রোভারের সহযোগিতায় রামসাগর দিঘির পাড় পরিস্কার করে স্কাউটসরা। সকালে কর্মসুচীর উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. আবু আউয়াল।
কর্মসুচীতে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সহ-সভাপতি জয়নাল আবেদীন, জেলা রোভার কমিশনার অধ্যাপক সাইফুদ্দীন আখতার, সহকারী কমিশনার মো. জালাল উদ্দীন মজুমদার, জেলা রোভার সম্পাদক জহুরুল ইসলাম, সহকারী কমিশনার ও মুক্তিযোদ্ধা আনোয়ারুল কাদের জুয়েল, মো. মশিউর রহমান ও মো. মোজাহারুল ইসলাম। কর্মসুচীতে শতাধিক স্কাউটস্ কয়েকটি দলে বিভক্ত হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ