• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন |

দিনাজপুরে জাতীয় স্কুল ক্রিকেটে বাংলা স্কুল চ্যাম্পিয়ন

SAMSUNG CAMERA PICTURES

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও প্রাইম ব্যাংক লিমিটেড’র সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চুড়ান্ত খেলায় দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দিনাজপুর বড় ময়দানে চূড়ান্ত খেলা শেষে বিজয়ী বাংলা স্কুল দলের সদস্যদের হাতে ট্রপি তুলে দেয়া হয়।
চুড়ান্ত খেলায় দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) বনাম চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ অংশ নেয়। চুড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয় দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল (বাংলা স্কুল) ও রানার্স আপ হয় চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজার রহমান’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি বিতরণ করেন প্রাইম ব্যাংক লিমিটেড দিনাজপুর শাখার ব্যবস্থাপক পীযুষ কুমার রায়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মতিউর রহমান, দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সমসের আলী ও নির্বাহী সদস্য মো. মিজানুর রহমান পাটোয়ারী বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, নির্বাহী সদস্য মোস্তাক আহমেদ, আসলামুর রহমান মাহবুব, অরুণ সরকার, আব্দুস সামাদ মিঠু, মো. রহমত আলী ও টুর্ণামেন্ট উপ-কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম সুমি। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জাহেদী পারভেজ অপূর্ব।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাইম ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক পীযুষ কুমার রায় বলেন, আজকের এই ক্ষুদে ক্রিকেটাররা আগামীতে জাতীয় দলে খেলবে। এ জন্য পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা চর্চা করতে হবে। খেলাধুলার মান উন্নয়নে প্রাইম ব্যাংক লিমিটেড সাধ্যানুযায়ী সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ