• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

জলঢাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫টি ঘর

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় অগ্নিকান্ডে পুড়ে গেছে ৬টি পরিবারের ১৫টি ঘর। এই অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৬ লক্ষ টাকা বলে  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ আহ্নকান্ডের ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার ভোর রাতে জেলার জলঢাকা উপজেলার খুটামারা বসুনিয়া পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হল আব্দুস সালাম, ওহিদুল ইসলাম, সফিয়ার রহমান, মোসলেম উদ্দিন, শরিফুল ইসলাম ও আমের আলী। প্রত্যদর্শী ও এলাকাবাসী জানায়, আব্দুস সালামের বাড়ী থেকে আগুনের সুত্রপাত হয়ে তা দ্রুত পার্শ্ববর্তী বাড়ীতে ছড়িয়ে পড়ে। জলঢাকা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ মমতাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ভোর রাত ৩টা ২৫ মিনিটে ঘটনাস্থলে গিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত। তিনি আরো জানায় ৬টি পরিবারের রান্নঘর ও গোয়ালঘর সহ ১৫টি ঘর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। যার পরিমান প্রায় ৬ লক্ষ টাকা। এদিকে বৃহ¯পতিবার সকালে অগ্নিকান্ডে তিগ্রস্থ পরিবারগুলো পরিদর্শন করে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এসময় তারা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা, একটি লুঙ্গি, একটি শাড়ি ও কম্বল প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ