সিসি নিউজ: বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে নীলফামারী জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সড়ক দুর্ঘটনায় উদ্ধার কাজের মহড়া অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসটার্মিনাল এলাকায় এই মহড়ায় জেলার ৩টি ফায়ার ইউনিট নীলফামারী সদর, উত্তরা ইপিজেড ও সৈয়দপুর ফায়ার ইউনিট এই মহড়ায় অংশগ্রহন করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নীলফামারী উপ-সহকারী পরিচালক মোঃ সিরাজুল ইসলাম তরফদার বলেন, আমরা সড়ক দুর্ঘটনা হলে কিভাবে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার কাজে অংশ গ্রহন করে সেই কাজেরই মহড়া আমরা এখানে করলাম।