চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দর মোহনপুরে আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ইউরোপিয়ান ইউনিয়নের ৬ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার।
২৪ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১১টায় পরিদর্শন টিম মোহনপুর রাবার ড্যামের পূর্বপাড় পরিদর্শন শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি সাংবাদিকদের জানান, শুকনো মৌসুমে এই অঞ্চলের কৃষিতে রাবার ড্যামের মাধ্যমে কৃষিতে যে বিপ্লব সৃষ্টি করেছে তা দেখে ও শুনে পরিদর্শন টিম অত্যান্ত আনন্দিত। এ ধরনের প্রকল্প দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে মর্মেও মতামত ব্যক্ত করেন। মোহনপুর রাবার ড্যাম পরিদর্শন টিমে যারা ছিলেন তারা হলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের মধ্যে রাষ্ট্রদূত মিঃ পিয়েরি মায়াউডোন, ইতালিয়ান রাষ্ট্রদূত মিঃ মারিও পালমা, জার্মান রাষ্ট্রদূত ডঃ থমাস হেইনরিচ প্রিন্স, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস লিউনি কুয়েলনেক ব্রিটিশ হাইকমিশনার মিস এলিসন ব্ল্যাক ও ডেনমার্কের রাষ্ট্রদূত মিঃ মাইকেল হেনসিটি উইথার।
এছাড়াও বিট্রিশ হাইকমিশনারের চীপ প্রটোকল একেএম ফজলুল হক। এসময় দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, সহকারী কমিশনার (ভূমি) মাশফাকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, সমাজসেবা কর্মকর্তা মঈনুল ইসলাম, পূনট্রি ইউপি চেয়ারম্যান নূর-এ-কামাল, আউলিয়াপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।