সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে শনিবার দুপুরে (২৫ ফেব্রুয়ারি) মাদক সেবনের দায়ে ২ জনের ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড অনাদায়ে ২ হাজার টাকা করে জরিমানা ও চুরির দায়ে ২ জনকে ১শ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও আদালতের বিচারক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী এই রায় দেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, মাদক সেবনের সময় শহরের চিনি মসজিদ এলাকায় ইব্রাহিমের ছেলে মিঠু (২৫), চিরিরবন্দর আলোকদিহি এলাকার আইয়ুবের ছেলে শাহ আলম (২৮) কে পুলিশ আটক করে। চুরি করার সময় শহরের বাঁশবাড়ির শামীমের ছেলে নাদিম (২৬) ও একই এলাকার জাফর আলীর ছেলে শাহিদ (২৩) কে জনতা আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
পরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক উল্লেখিত কারাদন্ড ও জরিমানা করেন।