• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |

চিলাহাটীতে অগ্নিকান্ডে ৯ মুদি দোকান পুড়ে ছাই

Exif_JPEG_420

ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটীতে অগ্নিকান্ডে ৯টি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার(২৫ জানুয়ারী) ভোর রাতে ভোগডাবুড়ী ইউনিয়নের প্রধানপাড়া মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এই ঘটনায় ৯ জন ব্যবসায়ীর দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, আজ শনিবার ভোরের দিকে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটীর প্রধানপাড়া মোড়ে  পিডিবির বিদ্যুৎ লাইনে শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ড শুরু হয়। এতে মুদি দোকানদার মোঃ নুরুর ৫০ হাজার টাকা, রমজানের ৬০ হাজার টাকা, মান্নানের ১ লক্ষ টাকা, তৈয়বুলের ১ লক্ষ টাকা, জহুরার বেগমের ৬০ হাজার টাকা, গোলাম রাব্বানীর ১ লক্ষ ৫০ হাজার টাকা, রাজ্জাকের ১ লক্ষ ৫০ হাজার টাকা, লেবুর ২ লক্ষ টাকা ও সিনাথের ২৫ হাজার টাকার মালামাল নিমিশেই পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমান প্রায় ১২ লক্ষ টাকা।
ডোমার উপজেলা ফায়ারসার্ভিসের ষ্টেশন কর্মকর্তা ভুপেন্দ্র নাথ বর্ম্মন বলেন আমরা আগুনকে শেষপর্যায়ে সম্পুর্নভাবে  নিভিয়েছি,এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা আনুমানিক ১২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ