রংপুর প্রতিনিধি: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রংপুর এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে রংপুর পুলিশ লাইন্সে পুনাকের সভানেত্রী ও আইজিপি পত্নী বেগম শামসুন্নাহার রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন, ফিতা ও কেক কাটার মধ্য দিয়ে এর উদ্বোধন করেন। এসময় পুনাক রংপুর এর উপদেষ্টা শারমিন আক্তার খান, পুনাক রংপুর এর সভানেত্রী নাসরিন জেবাসহ পুনাকের অন্যান্য সদস্য ও পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।পরে পুলিশ কমিউনিটি হলে পুনাক রংপুর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পুনাকের সভানেত্রী ও আইজিপি পত্নী বেগম শামসুন্নাহার রহমান।
রংপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
রংপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুর জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, ক্রিকেট বোর্ড টেন্ডার এন্ড পার্চেজ কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল মুযন আযাদ, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক মাফরুহা হক, বার্ষিক ক্রীড়া পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক মোস্তাহারুল আরেফিন। ক্রীড়া প্রতিযোগিতার অন্যান্য কর্মসূচীতে ছিল ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষা ও খেলাধুলায় অধিক গুরুত্ব দিয়ে দেশের নতুন প্রজন্মকে আদর্শ নাগরিকে পরিণত করার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে। আমাদের দায়িত্ব হবে এই পরিকল্পনাকে বাস্তবায়ন করা। যাতে কোমলমতিরা শিক্ষা-দীক্ষায় এক-একজন আদর্শ নাগরিকে পরিণত হয়। নিজেদেরকে এক-একজন ব্যক্তিত্ব সম্পন্ন দক্ষ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি সকল শিক্ষার্থীর প্রতি আহবান জানান। তিনি বলেন খেলাধুলা যুবসমাজকে মাদক মুক্ত ও অপরাধ প্রবনা থেকে দুরে রাখতে সহায়তা করে। আদর্শ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে জাতি গঠনে ব্যপক ভুমিকা রেখে আসছে। তিনি সকল ছাত্র-ছাত্রীকে খেলাধূলার সাথে সম্পৃক্ত হয়ে শারিরীর ও মানসিক ভারসাম্য পূর্ণ ব্যক্তি হিসেবে পরিণত হওয়ার আহবান জানান। ৪৫টি ইভেন্টের এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক-অভিভাবক অংশ নেয়।