• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে সাংবাদিক শাহী পেলেন একুশে স্মৃতি পদক

দিনাজপুর প্রতিনিধি: সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ অমর একুশে স্মৃতি পদক-২০১৭ পেলেন চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে অমর একুশে স্মৃতি পদক-২০১৭ দিয়েছে বাংলাদেশ কবি পরিষদ।
রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ২৫ ফেব্রয়ারী’২০১৭ শনিবার সন্ধায় এ পদক প্রদান করা হয়। পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ভাষা সৈনিক ড.জসীম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিআইডি’র ডিআইজি  বিএল দাস। কবি ও সাংবাদিক রবিউল ইসলাম রবি’র সভাপতিত্বে “জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন” শীর্ষক আলোচনা সভা ও পদক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক আলী মুহাম্মদ লিয়াকত, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, অধ্যক্ষ মতলুব হোসেন, মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মেহেদী হাসান পায়েল, বিশিষ্ট চিকিৎসক  অধ্যক্ষ ডা. এসএম সরওয়ার, বিশিষ্ট সমাজসেবক মো. শাহজাহান আলীসহ অন্যরা।
উল্লেখ্য, সাংবাদিক শাহ্ আলম শাহী চ্যানেল আই, দৈনিক মানবজমিন এবং রেডিও আমার এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক উন্নয়ন সংস্থা “সিসিডি-বাংলাদেশ” এর আঞ্চলিক সমন্বয়কারী, “জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন” এবং মানবাধিকার সংস্থা “আইন সহায়তা ও পরিবেশ সংরক্ষণ কেন্দ্রে’র “সমন্বয়ক”  হিসেবে দায়িত্বে রয়েছেন।
সম্প্রতি সাংবাদিক শাহ আলম শাহী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ  জাতীয়সহ বেশ কিছু পুরস্কার  অর্জন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ