• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন |

পার্বতীপুরে দুস্থ্যদের মাঝে খাবার পরিবেশন

পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে ভাসমান ও বস্তিবাসী অসহায় গরীব ও দুস্থ্যদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করেছে পার্বতীপুরের একদল তরুন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসব তরুন শিক্ষার্থী ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ ও সংগঠনে বিভক্ত হলেও দলীয় পরিচয়কে পিছনে ঠেলে পার্বতীপুরে ‘দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা’ শীর্ষক একটি নবগঠিত সংগঠনে ঐক্যবদ্ধ হয়ে তারা এ কাজে নামে।

শনিবার রাত ৮টায় পার্বতীপুর শহরের রেলস্টেশন, শহীদ মিনার ও বধ্যভুমি এলাকায় ভাসমান ও বস্তিবাসী মানুষের মাঝে ২শ’ প্যাকেট খাবার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ‘দরিদ্র অসহায় মানুষের পাশে আমরা’ সংগঠনের সভাপতি নুর মোহাম্মদ হোমা, সাধারন সম্পাদক এরফান হোসেন লাল, সহ-সাধারন সম্পাদক নুর মোঃ লালমন, প্রকৌশলী আবু হেনা ও আশরাফুল হক।
যে মুহুর্তে দেশের তরুন সমাজ মাদক, সন্ত্রাস ও চাদাঁবাজিসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে মগ্ন। ঠিক সেই মুহুর্তে পার্বতীপুরের তরুনরা এধরনের মানবিক কাজে আত্মনিয়োগ করায় তারা সর্বমহলের প্রশংসা কুড়িয়েছে।

সংগঠনের সাধারন সম্পাদক এরফান হোসেন লাল বলেন- সহপাঠী ও পার্বতীপুরবাসীর সহযোগিতা ছাড়া দুস্থ্য মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন আমাদের পক্ষে সম্ভব হতো না। এ ঘটনার অনুপ্রেরনা থেকে ভবিষ্যতে পার্বতীপুরের তরুনরা আবারো একাধিক মানবিক কাজে সাড়া দিয়ে দুঃস্থদের পাশে দাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ