• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

ধানের শীষ ক্ষমতায় থাকলে গোলায় ধান থাকে না: প্রধানমন্ত্রী

বগুড়া: ধানের শীষ ক্ষমতায় থাকলে গোলায় ধান থাকে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যখন ধানের শীষ ক্ষমতায় ছিল তখন গোলা ভরা ধান ছিল না।” বগুড়ার সান্তাহারে রোববার বিকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “চিকিৎসা সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করা হয়েছে।” তিনি বলেন, “প্রত্যেক উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পাকা রাস্তা হবে।”
প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ সরকার আপনাদের হাতে মোবাইল তুলে দিয়েছে।” তিনি বলেন, “আমার মাথায় একটাই চিন্তা বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা।” শেখ হাসিনা বলেন, “আমরা ব্যবসা বাণিজ্য করতে আসেনি, মানুষের সেবা করতে এসেছি।”

রোববার দুপুর ১২টায় তিনি ২৫ হাজার মেট্রিকটন ধারণক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক এই গুদামের উদ্বোধন করেন।
গুদামের প্রতিটি কক্ষে আছে অগ্নিনির্বাপক এবং স্বয়ংক্রিয় আর্দ্রতা নিয়ন্ত্রক ব্যবস্থা। এছাড়াও চালের বস্তা সরাতে আছে চারটি ফর্ক লিফট। আর বস্তায় চাল সংরক্ষণের জন্য আছে ২৬ হাজার ৪০টি প্লাস্টিক প্যালেট।
খাদ্যগুদাম উদ্বোধনের পর চত্বরে একটি আম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি গুদামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ভূমিমন্ত্রী শামসুর রহমান, সাংসদ জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাইদ আল মাহমুদ স্বপন, শেখ ফজলে নূর তাপস আব্দুর রহমান, আব্দুল মান্নান ও ইসরাফিল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ