• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন |

পীরগঞ্জে আম ব্যবসায়ী সমিতির বিক্ষোভ মিছিল

dav

পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় রবিবার দুপুরে পীরগঞ্জ আম ব্যবসায়ী সমিতি কতিপয় আম বাগান মালিক কর্তৃক হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেছে।
জানা যায়, আম বাগানের কতিপয় মালিক আমের ফলন বৃদ্ধির সাথে সাথে পূর্বের ষ্ট্যাম্প চুক্তি উপেক্ষা করে অন্য লোকের সাথে নতুন করে চুক্তি সম্পাদন করছে। এতে আম ব্যবসায়ী সাথে আম বাগান মালিকদের মধ্যে নানা রকম সমস্যার সৃষ্টি সহ আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটছে। ইতিমধ্যে ভবানীপুর গ্রামের সহকারী শিক্ষক সালাউদ্দীন সাথে আম ব্যবসায়ী পীরগঞ্জ চাপোড় গ্রামের আনোয়ারুল এর মধ্যে চুক্তি ভঙ্গের কারনে আদালতে মামলা চলছে। সামনে আমের মৌসুম এ অবস্থা চলতে থাকলে উভয় পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষ বাধতে পারে।  আম ব্যবসায়ীরা বাগান মালিক কর্তৃক নির্যাতিত হওয়ার আশংকা করছেন। তাই আম মৌসুম শুরুর আগেই জরুরী পদক্ষেপ গ্রহন করে বিষয়টির সমাধান করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ