• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

রাজারহাটে প্রেসক্লাবের বনভোজনে মিলনমেলা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের প্রেসক্লাব রাজারহাট-এর ২২ বছর পূর্তি উপলক্ষ্যে এই প্রথমবার প্রেসক্লাবের আয়োজনে বনভোজন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজারহাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগণ-শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ব্যতিক্রমি যাত্রা অর্ধ শতাধিক মোটর সাইকেল নিয়ে অনুষ্ঠানস্থল লালমনিরহাটের পুরাতন বিমানবন্দর ও বর্তমান মিলিটারি ফার্ম মিলন মেলায় রূপ নেয়। দুপুর গড়তেই শুরু হয় ‘বাংলা মিউজিক’ আয়োজিত মনোজ্ঞ কনসার্ট। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানটি। শিল্পীদের পাশাপাশি মঞ্চে জনপ্রতিনিধি ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ গান পরিবেশন করায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মুগ্ধ হন। আমন্ত্রিত অতিথিবৃন্দ হলেন-সাবেক রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সা. সম্পাদক আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান, রাজারহাট সরকারি এম. আই ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা, রাজারহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ হক্কানী, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সরওয়ার্দ্দী বাপ্পী, সদর ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, বিদ্যানন্দ ইউপি চেয়ারম্যান তাইজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও প্রেসক্লাবের উপদেষ্টা রামজীবন কুন্ডু। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা. সম্পাদক আদম আলী সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ, সা. সম্পাদক আনিছুর রহমান লিটন, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আব্দুস ছালাম, ছিনাই ইউপির সাবেক চেয়ারম্যান সহ. অধ্যাপক সাদেকুল হক নুরু, রাজারহাট সরকারি এম. আই ডিগ্রী কলেজের সহ. অধ্যাপক শাহীন খাঁন, দিলরুবা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সা. সম্পাদক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রধান শিক্ষক লুৎফর রহমান আঁশু, যুবলীগ নেতা মাজেদুর রহমান মন্ডল (বুলন), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজুল ইসলাম (এন্তাজুল), সুমন কুমার রায়, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক (রাজ), সা. সম্পাদক মো. নয়ন আলী, জাপা নেতা শফিউল আলম, ওয়াহেদ আলী সরকার, ছাত্রলীগ নেতা তৌহিদ, রাশেদ, রুবেল, ছাত্র সমাজের সভাপতি লিটন আহমেদ, লালমনিরহাট সাপ্তাহিক বিজয় পত্রিকার সম্পাদক আসাদুল ইসলাম সবুজ, প্রেসক্লাব রাজারহাট-এর সভাপতি এস.এ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সভাপতি আলতাফ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক, সদস্য প্রভাষক মুকুল কোঙর, কোষাধ্যক্ষ মো. এনামুল হক, প্রাথমিক সদস্য মো. সাইফুল ইসলাম, দলিল লেখক সমিতির সা. সম্পাদক মো. আশরাফুল আলম সাজু, বিশিষ্ট খাদ্য ব্যবসায়ী সেলিম আহমেদ, ইউপি সদস্য নুরুজ্জামান প্রমূখ।

রাজারহাটে প্রাণি সম্পদ বিভাগের সেবা প্রদান
এই প্রথম বারের মতো দেশব্যাপী প্রাণি সম্পদ সেবা সপ্তাহ-২০১৭ ইং উপলক্ষ্যে রাজারহাট উপজেলা প্রাণি সম্পদ বিভাগ আয়োজিত দ্বিতীয় দিনে ২৪০০ প্রাণিকে বিনা মূল্যে ভ্যাকসিন ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে। সকাল ৮টা হতে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রাণি সম্পদ বিভাগে এ সেবা প্রদান করা হয়। অপরদিকে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নাজিমখান ইউপির নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিম খানার শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন-রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল হাসেম, ইউএনও মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালেক পাটোয়ারী নয়া, উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আব্দুস ছালাম মাষ্টার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ