• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন |

পরিবহন ধর্মঘট প্রত্যাহার

খুলনা: খুলনা বিভাগের ১০ জেলায় চলমান পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার এ ঘোষণা দিয়ে সন্ধ্যা ৭টা থেকে যান চলাচলের ঘোষণা দিয়েছে পরিবহন শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক কমিটি।
সংগঠনটির ডাকে গত রোববার থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটে ইঞ্জিনচালিত বাস, মিনি বাস, ট্রাক চলাচলসহ বিভিন্ন যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

প্রসঙ্গত, ২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জ এলাকার জোকা এলাকায় চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ