• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

দিনাজপুরে আউলিয়াপুর মিশন মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর মিশন মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ-২০১৭ সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকালে স্কুল মাঠে পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন দিনাজপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক স্টিফেন মুর্মু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা সহকারী  শিক্ষা অফিসার মো. আশরাফুল করিম।
বাংলাদেশ লুথারেন চার্চ দিনাজপুর’র সাধারণ সম্পাদক সোবান কিস্কুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াইএমসিএ’র সভাপতি ফাবিয়ান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব, দিনাজপুর লুথারেন চার্চের এডমিনিস্ট্রেটর লগেন কিস্কু, সহ-সভাপতি নিমাই দাস, একাউনটেন্ড নরেণ বাস্কে, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক সরলা মুর্মু প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন আউলিয়াপুর মিশন মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোসেফ মুর্মু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জোন মুর্মু।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অন্যান্য অতিথিদের সাথে নিয়ে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ