• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন |

পশ্চিমী পোশাকে অস্কার আসরে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক: মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ ও বেওয়াচ সিনেমায় অভিনয় করে পশ্চিমা বিশ্বে বেশ ভালো পরিচিতি পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আর তাই হলিউডের নামি-দামি অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতে নিয়মিতই উপস্থিত হচ্ছেন তিনি।

সেই ধারাবাহিকতায় এবারের অস্কার আসরেও হাজির ৩৪ বছর বয়সী এই নায়িকা। সোমবার ভোর ৬টায় সোনালি আলোর ঝলকানিতে শুরু হয়েছে ৮৯তম অস্কার অনুষ্ঠান। সেই রেড কার্পেটে কীভাবে নিজেকে আকর্ষণীয় করে তুললেন প্রিয়াঙ্কা?

হলিউডের নামি-দামি তারকাদের সাথে অস্কারের লাল গালিচায় হেঁটেছেন পিগি চপস। সাদা গাউনে নমস্কার করেই মন মাতিয়েছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। তার নতুন স্টাইলের সাদা গাউন প্রত্যেকের নজর কেড়ে নিয়েছে। নয়া স্টাইল স্টেটমেন্ট নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে হলিউডে।

৮৯তম অস্কারের রেড কার্পেটে পিগি চপসের দিকেই যেন নজর ছিল সবার। পা পর্যন্ত লম্বা গাউন। পোশাকটি অবশ্য পশ্চিমী। কানে হোয়াইট দুল। আর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। সত্যিই অসাধারণ প্রিয়াঙ্কা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ