সিসি ডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশে চলছে ইসলাম নিয়ে উগ্রবাদীদের নৈরাজ্য। তারা চাচ্ছে পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মুছে দিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার টিম দেশটিতে ইসলাম নিয়ে ভীতি ছড়াচ্ছে। তবুও থেমে নেই মানুষের সত্যের অনুসন্ধান।
এমন ভীতিকর পরিস্থিতিতেই মার্কিন অভিনেতা মাহেরশালা আলী সম্প্রতি এক অনুষ্ঠানে ভরা মজলিশে সবাইকে জানিয়ে দেন ১৭ বছর আগে ইসলামে ধর্মান্তরিত হওয়ার কথা।
মাহেরশালা আলী ৮৯তম অস্কার আসরে সেরা সহ-অভিনেতার পুরস্কার তুলে নিয়েছেন।
আমেরিকার লস এঞ্জেলসের ডলবি থিয়েটারে অস্কারের ৮৯তম আসরে পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার প্রথম পুরস্কারটি দেয়া হয় মাহেরশালা আলিকে। ‘মুনলাইট’-এর জন্য এই অস্কারটি জিতে নেন মাহেরশালা আলি।
সদ্য মুক্তি পাওয়া ‘মুনলাইট’ চলচ্চিত্রে একজন মাদক বিক্রেতার চরিত্রে তার বিশেষ ভূমিকার জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কারের জন্য মনোনীত হন।
পুরস্কার গ্রহণের সময় মাহেরশালা আলী তার বক্তৃতায় তার ইসলাম গ্রহণ এবং এ বিষয়ে তিনি ও তার মা কিভাবে পুনর্মিলিত হতে সক্ষম হন সে সম্পর্কে উপস্থিত দর্শকদের জানান।
তার এই কাহিনী বর্তমান আমেরিকার রাজনৈতিক পরিবেশের একটি প্রতিফলন।
তিনি ওই অনুষ্ঠানে বলেছিলেন, ‘আমার মা একজন দায়িত্বপ্রাপ্ত পাদরি। আমি ১৭ বছর আগে ইসলামে ধর্মান্তরিত হয়েছি। আমি যখন মাকে আমার ইসলাম গ্রহণের কথা জানাই তখন তিনি আমাকে দূরে ঠেলে দেননি। আমি তাকে দেখতে সক্ষম হয়েছি এবং তিনিও আমার সঙ্গে দেখা করতে সক্ষম হয়েছেন। আমরা একে অপরকে ভালবাসি। আমাদের মা-ছেলের ভালবাসা আরো বৃদ্ধি পেয়েছে।’
আলী তার প্রথম একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ২৪ জানুয়ারি এবং তার ট্রফির জন্য তিনি ব্রিজেস, হেজেস এবং প্যাটেলের মতো অভিনেতাদের সঙ্গে লড়তে হয়েছে।