• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |

সৈয়দপুরে এমপি শওকত চৌধুরীর বিরুদ্ধে সমাবেশ (ভিডিও)

সিসি নিউজ: ঘুষ, দূর্ণীতি ও স্বজনপ্রীতির প্রতিবাদে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে সৈয়দপুর শহরের তামান্না সিনেমা হল মোড়ে বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দপুর উপজেলা শাখা ওই সমাবেশের আয়োজন করে। উপজেলা আ’লীগের সভাপতি আব্বাস আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা অধ্যাপক সাখাওয়াত হোসেন খোকন, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম বাবু, আকমল হোসেন সরকার, মীর সানোয়ার আলী, কাজী আব্দুল লতিফ, যুবলীগের মোস্তফা ফিরোজ, স্বেচ্ছাসেবক লীগের মিজানুর রহমান লিটন, সাবেক কাউন্সিলর আকতার হোসেন ফেকু, সাবেক ছাত্র নেতা আব্দুস সবুর আলম, মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সদস্য কাজী নজরুল ইসলাম রয়েল প্রমুখ।
বক্তারা সংসদ সদস্যের বিরুদ্বে সৈয়দপুর কলেজ, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ