দিনাজপুর প্রতিনিধি: সারা দেশের ন্যায় দিনাজপুরেও অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। ধর্মঘটের ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সড়ক দূর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুকমুনীর নিহত হওয়ার ঘটনায় মানিকগঞ্জ জেলা জজ আদালত বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। এর প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য এই পরিবহন ধর্মঘট পালন করছে।
মঙ্গলবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে দিনাজপুর থেকে ১৬টি রুটের লোকাল যাত্রিবাহী বাসসহ ঢাকাগামী দুরপাল্লার সকল বাস, কোচ চলাচল বন্ধ রয়েছে। ধর্মঘটের ফলে স্থানীয় ও দুরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
সকালে বাস টার্মিনালে এসে অনেক যাত্রী ধর্মঘটের খবর পেয়ে বাড়ী ফিরে গেছেন। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করে বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।
দিনাজপুরে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ইউনিয়নের অর্থ সম্পাদক মো. আব্দুস সামাদ আলী জানান, বাসচালক জামির হোসেনকে নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আমরা দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কারণ করছি। এতে যাত্রীদের কিছুটা ভোগান্তি তো হবেই তা মেনে নিতে হবে।
দিনাজপুরে জনগণের মুখোমুখি হলেন শেখপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা
দিনাজপুরে সচেতন নাগরিক কমিটি সনাক’ উদ্যোগে সদর উপজেলার শেখপুরা ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, জনপ্রতিনিধিদের দেওয়া প্রতিশ্রুতিসমুহ নিয়ে পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা জনগনের মুখোমুখি হয়েছেন।
মঙ্গলবার সকালে স্থানীয় কিষাণ বাজারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. সফিকুল হক ছুটু। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিসমুহের মধ্যে নির্বাচিত চেয়ারম্যান মো. বাবুল আখতারের প্রতিশ্রুতিসমুহ তুলে ধরা হয়। পরে জনগণের মুখোমুখি বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে পরিষদের সেবাপ্রাপ্তি, রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাজেটের সঠিক বণ্টন, নারী উন্নয়নে পৃথক বাজেট বরাদ্দ, বিদ্যুতের সমস্যাদুরীকরা, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন কার্ড বিতরণসহ সমস্যা ও প্রতিশ্রুতি বিষয়ে জনগণের প্রশ্নের সস্মুখীন হন পরিষদ কর্তৃপক্ষ।
ইউনিয়নবাসীর প্রশ্নের উত্তরে চেয়ারম্যান মো. বাবুল আখতার পরিষদের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের অগ্রগতি সম্পর্কে জনগণকে অবহিত করে সকলের সহযোগিতা কামনা করেন। সবাই নিয়মিত কর পরিশোধ করে সামগ্রিকভাবে পরিষদকে সহযোগিতার আহবান জানান।
অনুষ্ঠানে সনাক সদস্য অধ্যক্ষ হাজেরা হাসান, তারেকুজাজামান তারেক, ইউনিয়ন পরিষদে সদস্য, মিডিয়ার প্রতিনিধি, সরকারি ও বেসকারি কর্মকর্তা, সনাকে‘র ইয়েস সদস্যরা ছাড়াও ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।