• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ শিক্ষক মিরন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ইমরুল কায়েস মিরন এবছর জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উপলক্ষে শ্রেণি শিক্ষক ক্যাটাগড়িতে তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ইংরেজি বিভাগের একজন মাস্টার ট্রেইনার হিসেবে বিভিন্ন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করে আসছেন। জেলার চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারি গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আজিজুর রহমান ও গৃহিনী ফজিলাতুন নেছা’র ৯ ছেলে-মেয়ের মধ্যে ইমরুল কায়েস মিরন সবার ছোট। তিনি ২০০৬ সালের ডিসেম্বর মাসে মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে জেলার উলিপুর উপজেলার উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগ দান করেন। পরে ২০১০ সালে জেলা সদরের কুড়িগ্রাম সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে যোগ দান করেন। তাঁর এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকরা গর্বিত, আনন্দিত এবং তাকে অভিনন্দন জানিয়েছেন।

কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট দুর্ভোগে যাত্রী ও ব্যবসায়ীরা
বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদন্ডের প্রতিবাদে সারাদেশের সাথে কুড়িগ্রামে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহবানে ডাকা অনির্দ্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে সমর্থন দিয়েছে জেলা পরিরবহন মালিক সমিতি। ফলে জেলার সাথে রাজধানীসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে জেলার আভ্যন্তরীন দুএকটি রুটে সীমিত আকারে বাস চলাচল করছে।
পরিবহন ধর্মঘটে বিরুপ প্রভাব পড়েছে যাত্রী সাধারনের ওপর। পরিবহন বন্ধ থাকায় পচনশীল দ্রব্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। হটাৎ করে গভীর রাতে ধর্মঘট আহবান করায় বিভ্রন্তিতে পড়েছে যাত্রী সাধারন ও পরিবহনের সাথে সংশ্লিষ্টরা।
উল্লেখ্য ২০১১ সালের ১৩ আগষ্ট ঢাকা-মানিকগঞ্জ সড়কে চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সাথে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরকে বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এসময় তারেক মাসুদ  ও মিশুক মুনিরসহ ৫ জন নিহত হয়। এঘটনায় মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বাস চালক জামির হোসেনকে যাবজ্জিবন কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ