• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

বদরগঞ্জে ৫ ব্যবসায়ীকে জরিমানা

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে পলিথিন ব্যাগে চাল রাখার অপরাধে পাঁচ চাল ব্যবসায়ী ও মিষ্টির দোকানে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বদরগঞ্জ উপজেলার নির্বাহী কমকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি আবেদা গুলশান এ জরিমানা করেন।

অভিযানকালে অবৈধ পলিথিন ব্যাগে চাল রাখার অপরাধে চাল ব্যবসায়ী সঞ্জয় কুণ্ডুর ১৫শত টাকা, টুটু সাহার এক হাজার টাকা, নিতাই সাহার এক হাজার টাকা, চিত্তরঞ্জনের এক হাজার টাকা, মিঠু সাহার এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি করার অপরাধে সাহা মিষ্টান্ন ভাণ্ডারকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পাট উন্নয়ন কর্মকর্তা রংপুর মাহাবুবুল আলম বিশ্বাস, উপজেলা পাট কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। অভিযানকালে   জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ