ঢাকা: রাজধানীর গাবতলী বাস টার্মিনালের পাশে পুলিশের একটি ভ্যানে আগুন দিয়েছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার মাহমুদুল হক বলেন, আমরা ৮টা ৫ মিনিটে আগুনের খবর পাই। মিরপুরের ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তবে কারা আগুন দিয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সৈয়দ মামুন মোস্তফা জানান, পরিবহন শ্রমিকরা বিক্ষোভের একপর্যায়ে র্যাকার ভ্যানে আগুন দিয়েছে।