• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

আবারও রণক্ষেত্র গাবতলী বাস টার্মিনাল

ঢাকা: দুই বাসচালকের কারাদণ্ডের প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে পরিবহন শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা। সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা। থেমে থেমে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। ওই এলাকা দিয়ে অ্যাম্বুলেন্সও যেতে দিচ্ছে না বিক্ষুব্ধ শ্রমিকরা।

বুধবার (০১ মার্চ) সকাল থেকেই সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেয়। বাস না পেয়ে অফিসগামী যাত্রীরা অটোরিকশা-রিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়লে পরিবহন শ্রমিকরা তাদের নামিয়ে দিচ্ছেন। এ সময় শ্রমিকরা দূরে অবস্থান করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ছেন। সড়কে বাসানো ঢাকা উত্তর সিটি করপোরেশনের সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ লিপ্ত হয়। সংঘর্ষে ৭টি অ্যাম্বুলেন্সে আগুনসহ ২০-৩০টি যানবাহন ভাঙচুর করে পরিবহন শ্রমিকরা। এসময় তারা পুলিশ বক্স ও রেকারেও আগুন ধরিয়ে দেয়।

ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক বলেন, আমি কথা বলার জন্য পরিবহন সংগঠনের কাউকে পাইনি। যারা আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তারা সবাই টোকাই, নাবালক। এরা শ্রমিক সংগঠনের নেতাকর্মী হতে পারে না। তাই বোঝাই যাচ্ছে এরা সংগঠনের কেউ নয়।

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে ভোগান্তিতে রেখে কোনো আন্দোলন হয় না। তাই বলছি, এই ধর্মঘট আপনারা দ্রুত প্রত্যাহার করুন। তা না হলে জনগণের জানমালের নিরাপত্তার জন্য যা যা করার দরকার আমরা তাই করব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ