• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

সৈয়দপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী

সিসি নিউজ: সৈয়দপুরে আরো একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৈয়দপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি ওই ঘোষণা দেন। নীলফামারী জেলা প্রশাসক মো: জাকীর হোসেনের সঞ্চালয়নে উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দপুর উপজেলার বিদ্যুৎ সুবিধাভোগী হাজারীহাট স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর ছাত্রী মোনালিসার সাথে কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য মো: শওকত চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, পুলিশ সুপার মো: জাকির হোসেন, আ’লীগ নেতা আব্বাস আলী সরকার, সাখাওয়াত হোসেন খোকন, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম বাবু, রাবেয়া আলীম, মুক্তিযোদ্ধা কমান্ডার একরামূল হক সহ  স্থানীয় আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ, উপজেলার শতভাগ বিদ্যুৎ সুবিধাভোগীরা, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ