দিনাজপুর প্রতিনিধি: অগ্নিঝরা মার্চ মাস উপলক্ষে বুধবার (১ মার্চ) সকালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর বঙ্গবন্ধুর স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়।
বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান নভেল’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন ডা. মো. আব্দুল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সবুর। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাজী মো. মোয়াম্মেম হোসেন।