• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

পাঁচবিবিতে নকল মুর্তিসহ আটক-৪

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে নকল সোনার মুর্তিসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের পরিদর্শক মোঃ মোখলেছুর রহমান ও এলাকাবাসী জানায় গতকাল বুধবার উপজেলার কুসুম্বা ইউনিয়নের সাড়ারপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র মান্নান (৫০) সহ কয়েক জন গ্রামবাসী থানায় অভিযোগ করে বলেন কয়েকজন প্রতারক চক্র নকল সোনার মুর্তি দেখিয়ে ১ লাক্ষ ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ দিন ব্যপী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রথমে ধরঞ্জী ইউনিয়নের কোতালীবাগ গ্রামের গোলাম মোস্তফার পুত্র সুলতান হোসেন (২৫) কে আটক করে। পরে তার স্বীকার উক্তি অনুযায়ী একই ইউনিয়নের পারুইল উচাপাড়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের পুত্র ভন্ড কবিরাজ হারুনুর রশিদ (৬০), আয়মারসুলপুর ইউপির বড় মানিক গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী নুরুজাহান (৪৮) ও পাঁচবিবি পৌর এলাকার স্টেশন রোডে অবস্থিত হক জুয়ের্লাসের মালিক আলাউল হক (৪৫) কে আটক করে। পরে আটক ব্যক্তিদেরকে প্রতারক মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ