• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন |

রংপুরে মেসার্স মনি ব্রিকস ইটভাটা প্রভাবশালীদের দখলে

রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপালে মেসার্স মনি ব্রিকস ইটভাটা প্রভাবশালীদের দখলে। ইটভাটা দখল করে মালিকের নামে মামলা  করে  হয়রানীর চেষ্টা চালাচ্ছে একটি প্রভাবশালী মহল। ভাটার মালিক মশিউর রহমান ন্যায় বিচারের জন্য বিভিন্ন মহলের দ্বারে দ্বারে ঘুরছেন ।

অভিযোগে জানা যায়, পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল গ্রামে কয়েক বছর আগে  মেসার্স মনি ব্রিকস নামে একটি ইটভাটা দেন। স্থানীয় এক প্রভাবশালী কিলার আওয়ামীলীগের নেতা ইটভাটাতে শেয়ারের অংশ নেয়ার জন্য প্রস্তাব দিয়ে আসছিল । কিন্তু ইটভাটার মালিক এতে অস্বীকৃত জানালে ওই প্রভাবশালী আওয়ামীলীগের নেতা তার ভাড়াটি সন্ত্রাসী দিয়ে বিভিন্ন ভাবে হুমকী দেয় । একপর্যায়ে আওয়ামীলীগ নেতা খোকা হাজী কয়েক মাস আগে পীরগাছা থানার ওসি জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করে ইটভাটা দখল করে নেয় । এ ব্যাপারে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের  করতে গেলে অভিযোগ নেয়া হয়নি । উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম জানান, মেসার্স মনি ব্রিকস ইটভাটার প্রকৃত মালিক মশিউর রহমান কিস্তু বর্তমান ইটভাটা অবৈধ ভাবে খোকা হাজী সন্ত্রসী দিয়ে  দখল  করে ভাটা পরিচালনা করছে তবে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ওসি জাহাঙ্গীর আলমের সাথে কথা হলে তিনি বলেন ওই  ইটভাটার জন্য আমার কিছুই করার নেই  এবং আমি  কিছুই করতে পারবো না। তাম্বুলপুর ইউপি চেয়ারম্যান রওশন জামি রবু সরদার বলেন ইটভাটা দখল করার বিষয়টি আমি শুনেছি। আওয়ামীলীগের নেতা  খোকা হাজীর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন আমি কিছু টাকা পাই এর কারণে ইটভাটা দখল করেছি । আমার পাওনা টাকা না  দিলে ভাটার দখল ছাড়বো না। ভাটায় মশিউর রহমান যদি আসার চেষ্টা করে তাহলে কুপিয়ে হত্যা করবো এবং সুযোগ পেলেই ভাটা নিজ নামে লিখে নিব। মেসার্স মনি ব্রিকস ইটভাটায় সরেজমিনে গিয়ে এলাকাবাসীর কয়েক জনের সাথে প্রতিবেদকের কথা হলে  তারা বলেন খোকা হাজী জোর পুর্বক ইটভাটা দখল করে কাঠ খড়ি দিয়ে ভাটায় আগুন জালিয়ে ভাটা পরিচালনা করেন এবং আমরা সাধারন মানুষ বাধা দিলে আমাদের প্রাণের মেরে ফেলার হুমকী দেয়। পরে তিনি পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন । ভুক্তভোগী ইটভাটা মালিক মশিউর রহমান তার নিজের ভাটা ফিরে পাওয়ার জন্য বাদী হয়ে রংপুর কোর্টে খোকা হাজীসহ কয়েক জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ