• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন |

দিনাজপুরে বিএনপির অবস্থান কর্মসূচী পালিত

দিনাজপুর প্রতিনিধি: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে বিএনপি অবস্থান কর্মসূচী পালন করেছে। দেশব্যাপী দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। তবে পুলিশ কর্মসূচীতে মাইক ব্যবহার করতে দেয়নি।
বৃহস্পতিবার (২ মার্চ) অবস্থান কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব মো. লুৎফর রহমান মিন্টু, যুগ্ম আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন দুলাল, আহবায়ক কমিটি সদস্য অধ্যাপক মো. কামরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মান্নান সরকার, কোতয়ালী বিএনপির সহ-সভাপতি মো. রুহুল আমিন, আহবায়ক কমিটির সদস্য মনজুর মোর্শেদ সুমন প্রমূখ।
বক্তারা বলেন, কোন যুক্তি ছাড়াই সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। এতে জনগণের ভোগান্তি বাড়বে। জনগণের ভোগান্তি কথা বিবেচনা করে অবিলম্বে গ্যাসের মূল্য কমানোর দাবী জানান বক্তারা। কর্মসূচীতে মাইক ব্যবহার করতে না দেয়ার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বাধা দিয়ে ও মামলা, হামলা করে বিএনপির নেতাকর্মীদের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।
অবস্থান কর্মসূচীতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহম্মেদ, হাসানুজ্জামান উজ্জল, মো. মোকাররম হোসেন, বখতিয়ার আহম্মেদ কচি, আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মকসেদ আলী মঙ্গলিয়া, আকতারুজ্জামান জুয়েল, মো. জামিল আহমেদ ভোলা, জেলা ছাত্রদলের আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য মো. মোস্তফা কামাল মিলন, আহবায়ক কমিটির সদস্য মো. মাহবুবুল হক হেলাল, মো. আব্দুল মোন্নাফ মুকুল, মো. সামসুজ্জামান চৌধুরী খোকা, মো. সাইফুর রাজ চৌধুরী, মো. সিরাজ আলী সরকার, মো. আনোয়ার হোসেন, কোতয়ালী বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহম্মেদ, সহ-সভাপতি মো. মোকাররম হোসেন গুরু, আহবায়ক কমিটির সদস্য মো. আকতারুজ্জামান আকতার আকতার, মো. শরিফ হাসানুল ইসলাম বিপ্লব, মো. আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, রাশেদুজ্জামান রাশেদ সোহেল নিশাত, যুবদল নেতা মো. আসলাম হোসেন, মো. রবিউল আলম শামিম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মিজানুর রহমান সাজু, পৌর কৃষকদলের সভাপতি মো. আলী আকবর, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন মজনু, পৌর নেতা মো. জাহিদ আলী, শরিফ জাকির হোসেন হিরা, আজহারুল ইসলাম দুলু, ছাত্রদল নেতা নুর আলম হক খোকন, আবু সাঈদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. লতিপুল রহমান লিপনসহ বিএনপির ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ