• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

পার্বতীপুরে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় দুই চালক বরখাস্ত

সিসি নিউজ: দিনাজপুর-ঢাকা রেলপথে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) ইঞ্জিনের চালক (এলএম) মাসুম আকতার ও সহকারী চালক (এএলএম) মনসুর আলমকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তব্যে অবহেলার কারণে সাময়িকভাবে বরখাস্ত করেন।

বুধবার (১ মার্চ) সকালে পার্বতীপুরে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রিলিভ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিনটি উদ্ধার করলে সকাল ১০টা ৪০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের পক্ষ থেকে রেলওয়ে সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ড সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি লালমনিরহাট রেলওয়ে বিভাগের ডিটিএস আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে পার্বতীপুর রেল জংশনের এমএল-১২. পয়েন্টে দিনাজপুর-ঢাকার মধ্যে চলাচলকারী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটির এমটি র‌্যাক পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার সময় ট্রেনের ৬৫২৪ নং ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। ফলে পার্বতীপুর-দিনাজপুর ও পার্বতীপুর-সৈয়দপুর রেলপথে সৈয়দপুর থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন ও চিলাহাটি-খুলনার মধ্যে চলাচলকারী রকেট মেইল ট্রেন এবং পার্বতীপুর-পঞ্চগড়ের মধ্যে চলাচলকারী কাঞ্চন এক্সপ্রেস ট্রেন বিলম্বিত হয়।

পার্বতীপুরে রেলওয়ে লোকোসেডের ইনচার্জ (এসএসএই) আব্দুল মতিন বৃহস্পতিবার দুপুরে আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনায় দুই চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ